বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবনে এল ‘দ্বিতীয় সন্তান’, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে নিজেই সেকথা জানালেন শ্রাবন্তী

জীবনে এল ‘দ্বিতীয় সন্তান’, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে নিজেই সেকথা জানালেন শ্রাবন্তী

প্রথমে রাজীব, তারপর কিষাণ আর বর্তমানে রোশন সব মিলিয়ে এখনও পর্যন্ত তিনজনের সঙ্গে ঘর বাঁধা হয়ে গিয়েছে তাঁর। তাই শ্রাবন্তীর বিয়ে নিয়ে বিনোদুনিয়ায় আলোচনা চলতেই থাকে। তবে বর্তমানে শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও নাকি বিচ্ছেদের সুর বেশ জোরাল। একসঙ্গে থাকছেনও না দু’জনে। কানাঘুষো সেকথাই বলতে শোনা গিয়েছে রোশনকে। তবে দাম্পত্য সম্পর্কের ঘাত প্রতিঘাত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টলি অভিনেত্রী। তারই মাঝে তাঁর সন্তান ঝিনুকের চমকের পোস্ট সুপার ভাইরাল হয়ে গিয়েছে। শ্রাবন্তীর জীবনের নয়া ইনিংসের কথাও এখন অজানা নেই কারও।

এবার নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা। রবিবারই ইনস্টাগ্রামে সবুজ রঙের গাউন পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। ওই পোস্টের ক্যাপশনে নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা লেখেন তিনি। ব্যস! নিশ্চয়ই ভাবতে চলেছেন ঝিনুকের পর এবার সত্যিই দ্বিতীয় সন্তান হয়েছে কিংবা হবে অভিনেত্রীর। আরে বাবা তেমন ভাবার কোনও কারণ নেই। কারণ, ‘দ্বিতীয় সন্তান’ বলতে ওই ছবির ক্যাপশনের মাধ্যমে নিজের জিমের কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, রবিবার থেকে ‘নিউ এম্পায়ার’ নামে একটি জিমের মালকিন শ্রাবন্তী। নিজের নয়া ব্যবসার জন্য সকলকে শুভকামনা করার কথা ওই পোস্টে উল্লেখও করেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, রোশন আর শ্রাবন্তী একসঙ্গেই নাকি জিম খোলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বর্তমানে পূরণ হয়েছে। কারণ, রবিবার থেকেই পথচলা শুরু করেছে শ্রাবন্তীর জিম ‘নিউ এম্পায়ার’। কিন্তু আজ দু’জনের দু’টি পথ সম্ভবত আর এক নয়। কমপক্ষে সোশ্যাল মিডিয়ায় সে প্রমাণ মিলেছে।

অভিনেত্রীর ইনস্টাগ্রামে আর রোশনের দেখা পাওয়া যাচ্ছে না। এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনের আপডেট দিলেও বিবাহবিচ্ছেদ নিয়ে নিশ্চুপ তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com