শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কমলা হ্যারিসের জয়ের অন্যতম কারিগর শত্রুঘ্ন সিনহার পরিবার!

কমলা হ্যারিসের জয়ের অন্যতম কারিগর শত্রুঘ্ন সিনহার পরিবার!

ইতিহাস গড়ল আমেরিকা। প্রেসিডেন্ট হিসেবে জো বিডেন (Joe Biden) এবং ভাইস-প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের (Kamala Harris) নির্বাচনের পর মার্কিন মুলুকের মতোই উচ্ছ্বসিত আসমুদ্র হিমাচল। বিডেনের চাইতে কমলা হ্যারিসের জয়েই ভারতবাসীর উচ্ছ্বাস বেশি। ১৩০ কোটির ভারতবর্ষের থেকেও অবশ্য বেশি উচ্ছ্বসিত শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

কারণ কমলার জয়ে তাঁর পরিবারের সদস্যারও অবদান রয়েছে। নিজের টুইটার প্রোফাইলে সেকথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবীণ বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা।রবিবার সারা বিশ্বের মতো জো বিডেন ও কমলা হ্যারিসের জয়ে দু’জনকেই শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন শত্রুঘ্ন। পাশাপাশি টুইটে বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিবিদ লেখেন, “আমাদের দেশের কন্যা কমলা ও তাঁর অনুগামীদের দুর্দান্ত জয়ের জন্য ক্রমাগত প্রচার চালিয়ে যাওয়া আমাদের মেয়ে প্রীতারও সাধুবাদ প্রাপ্য। খুব ভাল কাজ করেছ! ভাল থেকো।”শত্রুঘ্নের এই টুইটের পরেই নেটিজেনদের অনেকে জানতে চান। কে এই প্রীতা? কী তাঁর পরিচয়? নিজের টুইটে সেই প্রশ্নেরও উত্তর দেন শত্রুঘ্ন সিনহা।

আগের টুইটের প্রেক্ষিতেই বর্ষীয়ান বলিউড অভিনেতা আবার লেখেন, “ভাইঝি মেয়েরই মতো হয়। প্রীতা সিনহা (Preeta Sinha) আমার বড় ভাই ডা. লক্ষ্মণ সিনহার মেয়ে। আর সে ও তাঁর দল কমলা হ্যারিসের খুবই ঘনিষ্ঠ। মার্কিন নির্বাচনের সঙ্গে যুক্ত ভারতীয়দের খুবই পছন্দের পাত্রী কমলা হ্যারিস।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com