বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীর্ঘ বছরের রাজত্বের অবসান

দীর্ঘ বছরের রাজত্বের অবসান

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুতে দেশটির এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। একই সঙ্গে বাহরাইনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকার ঘোষণা দেন তিনি।

মহামারি করোনার কারণে প্রধানমন্ত্রীর জানাজা এবং দাফন প্রক্রিয়ায় নির্দিষ্ট মানুষ উপস্থিত থাকবে বলে জানায় বাহরাইন সরকার।

শেখ খলিফা বিন সালমান আল খলিফা বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ১৯৭১ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এমনকি ২০১১ সালের আরব বসন্তের পরও দায়িত্ব পালন করে আসছিলেন এই প্রধানমন্ত্রী। তবে তিনি দায়িত্ব পাবার পর ১৯৭১ সালের ১৫ আগাস্ট বাহরাইনের স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বে বুঝে নেন।

প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক নেমেছে এসেছে বাহরাইনে। ১৯৩৫ সালের ২৪ নভেম্বর দেশটির জাসরা’য় জন্মগ্রহণ করেন খলিফা সালমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com