বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিয়ে করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিয়ে করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় জেতার পর নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে কবে বিয়ে করবেন তা তখন জানান নি তিনি। এবার নিজেই পরিষ্কার করলেন নিজের বিয়ের কথা।
বুধবার (১১ নভেম্বর) নিউ প্লাইমাউথ শহরে নিজের বিয়ের ব্যাপারে দেশটির গণমাধ্যমকর্মীদের জেসিন্ডা বলেন, সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বেশ কয়েকটি পরিকল্পনা আছে আমার। বিয়ের আয়োজন সম্পর্কে পরিবার ও বন্ধুদের বিস্তারিত জানাবো।

জানা গেছে, ৪০ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন ৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পূর্ণ করেছেন। এই দম্পতির দু বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা এর আগে বলেছিলেন তিনি ও গেফোর্ড সাধারণ নির্বাচনের আগে বিয়ে করবেন না। তাই নির্বাচনের পর সুযোগ পেয়ে বুধবার সাংবাদিকরা তার কাছেই তার বিয়ের খবর জানতে চান।

২০১২ সালের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরডার্ন ও গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল। এরপর প্রেম থেকে পরিণয়, ২০১৮ সালের জুনে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। পরে তিনি শিশুসহ নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনেও যোগ দিয়েছিলেন।

বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটি। প্রথম জন ছিলেন পাকিস্তানের দু’বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com