বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
রাণীশংকৈলে শীত কালীন ফুলকপি ও বাঁধাকপি আগাম চাষ এবং ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

রাণীশংকৈলে শীত কালীন ফুলকপি ও বাঁধাকপি আগাম চাষ এবং ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় চলতি বছরে শীত কালীন সবজি ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন এবং বাজারে ভাল দাম থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

উপজেলার বিভিন্ন হাট বাজারে আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপির দাম কেজি প্রতি ৫৫-৬৫ টাকা ও বাঁধাকপি ৫০-৬০ টাকা থাকায় উপজেলার হোসেনগাঁ ইউনিয়নের পদমপুর (মিলপাড়া) গ্রামের লিটন আলী জানান, গতবছর আবাদের চেয়ে এবার অনেক বেশি ফুলকপি ও বাঁধাকপি আবাদ হয়েছে। প্রতিমন ফুলকপি পাইকারী দরে ২ হাজার থেকে ২২ শত টাকা এবং বাঁধাকপি ১৮ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এবং খরচ বাদ দিয়ে বেশ মুনাফা পাচ্ছি আমরা ।

( ৯ নভেম্বর সোমবার সকালে ) উপজেলার ডায়াবেটিক মোড়, পদমপুর, রাউতনগড়সহ উপজেলার বিভিন্ন এলাকার সরেজমিন গিয়ে দেখা যায় মাঠ থেকেই সবজি ব্যবসায়ীরা কপি ক্রয় করছেন। এছাড়াও রংপুর, বগুড়া, ঢাকা ও সিলেটের পাইকাররা এ উপজেলা থেকে আগাম সবজি হিসেবে বাঁধাকপি ও ফুলকপি ভোর রাত থেকে প্রতিদিনের ন্যায় ট্রাকযোগে ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
জানা গেছে এবার উপজেলার বিরাশী, উমরাডাঙ্গী, উত্তরগাঁও মহলবাড়ী, কলিগাঁ, ভান্ডারাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক কপিচাষ হয়েছে।

উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার গণ এসব কৃষকদের সাথে সার্বিক যোগাযোগের মাধ্যমে সু-পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা।

তাঁরা জানান মারবেল, মুক্তি, ম্যাগনেট-১২, ভিক্টোরী জাতের ফুলকপি ও কেকে ক্রশ, ট্রপিকল্যান্ড, কুইকার , সুপার সেট জাতের বাঁধাকপি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, এই উপজেলার মাটি ফুুলকপি ও বাঁধাকপি চাষের জন্য বেশ উপযোগী।

এ বছর এ উপজেলায় ৪০০ হেক্টর ফুলকপি ও ২০০ হেক্টর বাঁধাকপির আবাদ হয়েছে। আমরা চাষিদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করা যায় আবহাওয়া অনুকুলে থাকলে চাষিরা বেশিদামে এসব সবজি বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com