বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ফরিদপুরে একদিনেই ৩৯ রোগীর করোনা শনাক্ত

ফরিদপুরে একদিনেই ৩৯ রোগীর করোনা শনাক্ত

ফরিদপুরে একদিনের এ পর্যন্ত সংখ্যার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ৩৯জন রোগির করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে।আক্রান্তের সংখ্যার দিক দিয়ে আলফাডাঙ্গায় সর্বোচ্চ ১৩জন শনাক্ত হয়। এছাড়া নগরকান্দায় ৬জন, বোয়ালমারী ৫জন, সদরপুরে ১জন, ভাঙ্গায় ৩জন, ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসক সহ ৫জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩ ষ্টার্ফ সহ ৬জন রোগি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ জেলায় এ পর্যন্ত ১০৭ জন রোগির করোনা শনাক্ত হলো।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, গত সোমবার সকাল ৮টায় উপজেলার চৌরাস্তা এলাকায় একজন পাগল মারা যায়। পরে তারা পাগলটির নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে।সে পুরো আলফাডাঙ্গা ঘুরে বেড়িয়েছে বলে জানায় স্থানীয়রা।এ নিয়ে মোট ১৮ জন করোনা রোগী আক্রান্ত হলো আলফাডাঙ্গাতে। পাগল ১ জন, বাজড়া এলাকায় ৫ জন, কুচিয়াগ্রাম এলাকায় ৫, চান্দড়া এলাকায় ১ ও নওয়াপাড়া এলাকায় ১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো.ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে বুধবার নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১০৭ জন। তিনি বলেন আমরা এখন আক্রান্তদের বাড়ি গুলোকে লকডাউন সহ করোনার যে নিয়ম রয়েছে সে গুলো গ্রহন করবো।

এদিকে জেলায় একদিনে এতো বিপুল সংখ্যক রোগি করোনায় শনাক্ত হওয়ায় সর্ব সাধারনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com