বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অস্কারে মনোনয়নের যোগ্যতা অর্জন করল বিদ্যা বালানের ছবি

অস্কারে মনোনয়নের যোগ্যতা অর্জন করল বিদ্যা বালানের ছবি

অন্য ধারার কোনও ছবি কিংবা নারীকেন্দ্রিক কোনও সিনেমা হলেই যে ক’জন অভিনেত্রীর কথা পরিচালকদের মাথায় আসে, বিদ্যা বালান নিঃসন্দেহে তাঁদের অন্যতম। ফিচার ফিল্মে তাঁর অভিনয় বরাবরই সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে। তবে প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বিদ্যা। তাঁর শর্ট ফিল্মটি এবার অস্কার পুরস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করে ফেলল।গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা (Vidya Balan)। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনার ময়দানে নামেন অভিনেত্রী।

যে ছবির চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা- এহেন নানা বিষয় ফুটে উঠেছে ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপে রোজকার জীবনে ঘরে-বাইরে কীভাবে নারীদের হেনস্তা হতে হয় এবং ক্রমশ তা কীভাবে প্রকট আকার ধারণ করছে, সেই বিষয়গুলির দিকেও আলোকপাত করেছে বিদ্যা প্রযোজিত ছবি ‘নটখট’ (Natkhat)। যেখানে গৃহবধূর চরিত্রে ধরা দিয়েছেন বিদ্যা। ছবিটি মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবার সেটি এবছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেল। আর এই পুরস্কার জিতেই সেটি অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল।

খবরটি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নায়িকা। ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়েছেন আনন্দে আত্মহারা বিদ্যা।

লিখেছেন, “সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com