বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

বড়পর্দার সুপারহিট জুটি এবার একসঙ্গে পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। রবিবারই শুরু হয়ে গেল তাঁদের আপকামিং সিরিজের শুটিং। অর্থাৎ ডিজিটাল স্ক্রিনে এই জুটিকে দেখার দিন গোনা এবার শুরু করতেই পারেন দর্শকরা। কথা হচ্ছে শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও সোহমের।মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটিতে দেখা যাবে শ্রাবন্তী ও সোহমকে। প্রথমে এই সিরিজের নাম ছিল ইনটিউশন। তবে পরে তা বদলে ফেলে হয় ‘দুজনে’।

রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী-স্ত্রী হয়েছেন শ্রাবন্তী ও সোহম। অহনা ও অমরের চরিত্রে দেখা মিলবে তাঁদের। যারা ঘটনাচক্রে একটি পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। সেভাবেই গভীর হতে থাকে রহস্য। এদিনই সামনে এল অহনা ও অমরের ফার্স্ট লুক।

করোনা আর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। সেই সময় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেই। নতুন নতুন ওয়েব সিরিজও এসেছে। একলাফে অনেকখানি জনপ্রিয়তা বেড়েছে OTT প্ল্যাটফর্মগুলির। এবার সেই দুনিয়ায় পা রেখে তাই দারুণ খুশি শ্রাবন্তী। অভিনেত্রীর কথায়, “আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে।

তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। দুজনে’র (Dujone) গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায়।” নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী করোনাজয়ী সোহমও। বলেন, “আপনাদের সকলের আশীর্বাদে প্রথম সিরিজের জন্য শুটিং ফ্লোরে নামছি। দুজনে শুরু একটা থ্রিলার সিরিজই নয়, এর মধ্যে কিন্তু একটা লাভস্টোরিও রয়েছে। আবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ভাল লাগছে। আশা করছি, আমাদের সিনেমার মতোই দর্শকরা এই ওয়েব সিরিজকেও ভালবাসায় ভরিয়ে দেবেন।

”হইচই (Hoichoi) অ্যাপে দেখা যাবে এই ওয়েব সিরিজ। শুটিং শেষ হলেই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষিত হবে বলেই আশা করা হচ্ছে। সাসপেন্সে ভরা প্রেমকাহিনি দেখতে আপনিও তৈরি থাকুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com