বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাঁজা খাওয়ার গোপন খবর ফাঁস করলেন কমলা হ্যারিস

গাঁজা খাওয়ার গোপন খবর ফাঁস করলেন কমলা হ্যারিস

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস কলেজে পড়াকালীন গাঁজা খেতেন। গত বছরের ফেব্রুয়ারিতে ‘দ্য ব্রেকফাস্ট ক্লাব রেডিও শো’ নামে এক রেডিও অনুষ্ঠানে তিনি নিজেই এ কথা স্বীকার করেন।
অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি কখনো গাঁজা খেয়েছেন? এর জবাবে কমলা বলেন, ‘আমার পরিবারের অর্ধেক এসেছে জ্যামাইকা থেকে, আপনি আমার সঙ্গে দুষ্টুমি করছেন না তো’?

তিনি আরো বলেন, ‘আমি গাঁজা খেয়েছি’। এরপরই তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি একটা গোপন খবর ফাঁস করে দিলাম’।

কমলা বলেন, ডেমোক্র্যাটদের অনেকেই চান ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গাঁজা বৈধ হোক। গাঁজা তাদের উৎফুল্ল করে। আর আমরা চাই পৃথিবী উৎফুল্ল থাকুক।

তবে, কমলা হ্যারিস সর্বত্র গাঁজা বৈধ করার পক্ষ নন বলে জানান।

৫৪ বছর বয়সী কমলা হ্যারিস ১৯৮৬ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে মানবিক বিভাগে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হ্যাসটিং কলেজ অব ল থেকে ডিগ্রি নেন।

কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মা বায়োমেডিক্যাল গবেষক ভারতীয় বংশোদ্ভুত শ্যামলা গোপালান হ্যারিস এবং জ্যামাইকান অর্থনীতিবিদ ডোনাল্ড হ্যারিসের ঘরে ১৯৬৪ সালে জন্ম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com