শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নারায়নগঞ্জে ১১জন পরিবহন চাঁদাবাজকে আটক

নারায়নগঞ্জে ১১জন পরিবহন চাঁদাবাজকে আটক

নারায়নগঞ্জে গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।তিনি জানান, আইজিপির নির্দেশে গত ৭ দিনে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবেনা। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোন ছাড় দেয়া হবেনা।তিনি আরো জানান,গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এদেরকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।আটকদের মধ্যে আজ সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নানু মিয়াকে (৩০) আটক করা হয়েছে। আটককৃত চাঁদাবাজ শনির আখড়ার নুরুল ইসলামের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com