বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব আমিরাত

অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব আমিরাত

অবিবাহিত যুগল চাইলেই একসঙ্গে থাকতে পারবেন এমন সুযোগ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। এছাড়া দেশটিতে অ্যালকোহল পানের কড়া নিষেধাজ্ঞাতেও আসছে শিথিলতা। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল এসব তথ্য নিশ্চিত করেছে।


মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামি আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ব্যাক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আইনে শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত।

অবকাশ যাপনের জন্য সারাবিশ্বের লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো।

দেশটি কর্তৃক এমন সময় এ ঘোষণাটি আসলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে।

অ্যালকোহল পান করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে ২২ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে।

এর আগে লাইসেন্সের ম্যাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না।

সূত্র: ডব্লিউএএম নিউজ এজেন্সি, দ্য ন্যাশনাল, ইকোনমিকস টাইমস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com