বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিতর্ক উপেক্ষা করেই ‘লক্ষ্মী’র প্রচার ভিডিওয় তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার

বিতর্ক উপেক্ষা করেই ‘লক্ষ্মী’র প্রচার ভিডিওয় তৃতীয় লিঙ্গের অধিকারের দাবি অক্ষয়-কিয়ারার

সোশ্যাল মিডিয়ায় তুমুল বিক্ষোভ, শ্রীরাজপুত কর্ণি সেনার আইনি নোটিসের জেরে মুক্তির কিছুদিন আগেই ছবির নাম পালটাতে হয়েছে। ‘লক্ষ্মী বম্ব’-এর (Laxmmi Bomb) বদলে এখন অক্ষয় কুমার ও কিয়ারা আডবানী অভিনীত ছবির নাম ‘লক্ষ্মী’ (Laxmii)। এবার ছবির প্রচার করতে গিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের দাবিতে সরব হলেন অক্ষয় (Akshay Kumar)। প্রকাশ্যে এসেছে নতুন ভিডিও ‘আব হামারি বারি হ্যায়’ (Ab Hamari Baari Hai)।সাদা কালোর এই ভিডিওয় শুধু লাল রং ব্যবহার করা হয়েছে।

অক্ষয় ছাড়াও ভিডিওয় রয়েছেন নায়িকা কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর তাঁদের সঙ্গে রয়েছেন তৃতীয় লিঙ্গের কিছু প্রতিনিধি। যাঁদের মধ্যে অন্যতম লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি (Laxmi Narayan Tripathi)। তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য বহুদিন ধরেই লড়ছেন লক্ষ্মী নারায়ণ। এর আগে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss) পঞ্চম মরশুমের প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।দক্ষিণী তারকা রাঘব লরেন্স (Raghava Lawrence) অভিনীত এবং পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘কাঞ্চনা’ সিরিজের রিমেক অক্ষয়ের এই ছবি। হিন্দি ছবিটি রাঘবই পরিচালনা করেছেন। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক হতে থাকে।

ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তাঁর নায়িকা কিয়ারা আডবানীর (Kiara Advani) চরিত্রের নাম পূজা। এতেই আপত্তি জানায় নেটদুনিয়ার একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়। এরপরই আবার শ্রী রাজপুত কর্ণি সেনার (Shri Rajput Karni Sena) পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে আইনি নোটিস পাঠান আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা (Raghavendra Mehrotra)। দাবি করা হয়, ছবির নামে দেবী লক্ষ্মীকে (Lakshmi) অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি করা হয়।

এরপরই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেন প্রযোজকরা। এমন পরিস্থিতিতেই ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে ‘লক্ষ্মী বম্ব’ নামের বদলে শুধুমাত্র ‘লক্ষ্মী’ নামেই মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘হরর কমেডি’ ছবিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com