বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সার চাওয়ার কারণে এখন আর কৃষককে জীবন দিতে হয় না মেহের আফরোজ চুমকি, এমপি

সার চাওয়ার কারণে এখন আর কৃষককে জীবন দিতে হয় না মেহের আফরোজ চুমকি, এমপি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, সার চাওয়ার কারণে এখন আর কৃষককে জীবন দিতে হয় না। শনিবার (০৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ উন্নয়ণ তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও ফুটপাম্প বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুমকি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তীতে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পরে ছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশ ও দেশের কৃষকদের উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যে যেই কাজই করেনা কেন আমরা কৃষির উপরই নির্ভরশীল। আজকে বর্তমান সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকের নানাভাবে সহযোগীতা করছেন। অথচ বিএনপি সরকারের আমলে এ দেশের কৃষককে জীবন দিতে হয়েছিল।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ৪০০ কৃষাণ-কৃষাণীকে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, লালশাক ও লাউ বীজ এবং উপজেলার নাগরী, জামালপুর, মোক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ফল চাষীদের মধ্যে ৬০টি ফুটপাম্প বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com