সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিউটির মা হলেন

বিউটির মা হলেন

আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান ‘নাসিক আহমেদ’ এই পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।”
নিজের ফেসুবকে এমন স্ট্যাটাস দিয়ে দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি। শুক্রবার (৬ নভেম্বর) দেয়া ওই স্ট্যাটাসে নিজের সঙ্গে ছেলের একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি।

স্ট্যাটাসে বিউটি আরো লিখেন, ‘যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিলো। এসময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলো। মাঝে মাঝে খুবই দুশ্চিন্তা হতো, কখন না জানি কী হয়। তাই, এই কঠিন সময়ে সবসময়ই অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এক প্রকার ঘরবন্দী সময় কেটেছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।’

সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বিউটি লিখেছেন, ‘আপনারা আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ্‌ পাক যেন সবসময় আমার বাবাটাকে সুস্থ রাখেন এবং আপনাদের সকলের দোয়ায় ও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।’

এর আগে, ২০১৬ সালের ৭ মার্চ প্রথম সন্তান জন্ম দেন বিউটি। প্রথম পুত্র সন্তানের নাম রাখেন নাজিব আহমেদ রায়াত। ২০১১ সালের ২৪ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ সঙ্গীতশিল্পী। তার বরের নাম হাসান ফেরদৌস আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com