বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের বাজেটকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্টজনরা

বাংলাদেশের বাজেটকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্টজনরা

আগামীকাল শুক্রবার পাকিস্তান জাতীয় পার্লামেন্টে বাজেট পেশ করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এই বাজেট অধিবেশনে মাত্র ২৫ শতাংশ সাংসদ উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশনা দিয়েছেন দেশটির স্পিকার। এই অধিবেশনে বাংলাদেশের বাজেটকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিশিষ্টজনরা।


এনডিটিভির বরাতে জানা যায়, পাকিস্তানের এবারের বাজেট হতে পারে ৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার বেশি)।

বাংলাদেশের ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। পাকিস্তানের বাজেট থেকে যা প্রায় দ্বিগুণ।

পাকিস্তানের প্রস্তাবিত বাজেটে ৪ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩৩ হাজার কোটি টাকা) রাখা হয়েছে সামাজিক নিরাপত্তায়। বাংলাদেশ রেখেছে ৯৬ হাজার কোটি টাকা।


শুক্রবার হতে যাওয়া পাকিস্তান বাজেট অধিবেশনে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে। যার পরিমাণ ৮ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৬৪ হাজার কোটি টাকা)। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ রেখেছে ৩৪ হাজার ৮৮২ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরে পাকিস্তান তার প্রবৃদ্ধি নির্ধারণ করেছে ২ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ নির্ধারণ করেছে ৮ দশমিক ২ শতাংশ।

পাকিস্তানের অনেক বিশ্লেষকই দেশটির সরকারকে বাংলাদেশের ২০২০-২১ অর্থবছরের বাজেটকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তাদের অন্যতম অর্থনীতিবিদ মাহবুবুল হক ও প্রখ্যাত সাংবাদিক জাইগাম খান। মাহবুবুল হক স্থানীয় এক টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় বলেন, সরকারকে বলব বাজেট উপস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করুন।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com