বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতালে ম্যারাডোনা

হাসপাতালে ম্যারাডোনা

এই তো ক’দিন আগেই নিজের ৬০তম জন্মদিন পালন করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সে আনন্দের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ এলো ম্যারাডোনার জন্য। হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন সাবেক এই ফুটবলার। অসুস্থ অবস্থায় সোমবার (২ নভেম্বর) রাতে হঠাৎ হাসপাতালে নেওয়া হয়েছে ম্যারাডোনাকে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন।

চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসক বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। তাকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।’

তবে ম্যারাডোনার অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন লুক। চিকিৎসকের ধারণা, ম্যারাডোনার অবস্থা যা চলছিল, তাতে তাকে হাসপাতালে না এনে উপায় ছিল না।

চিকিৎসক বলেন, যতটা সুস্থ হলে আমি খুশি হতাম, তিনি অত সুস্থ নন। ম্যারাডোনার আরও ১০ হাজার গুণ ভালো থাকা উচিত। হাসপাতালে আনাটা তাকে সাহায্য করবে। ম্যারাডোনা হওয়াটা খুব কঠিন।

তবে ম্যারাডোনাকে ঠিক কী কারণে হাসপাতালে নেওয়া হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি চিকিৎসক। তবে ম্যারাডোনার কোভিড-১৯ সংক্রান্ত কিছু হয়নি বলে সবাইকে আশ্বস্ত করেছেন তার চিকিৎসক।

এর আগে ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com