বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে : ওবায়দুল কাদের

রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন দেখতে পায় না।
আজ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সাথেসেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।


আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, নতুন গতি এসেছে প্রবাসী আয়ে- আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা সবকিছুকে গ্রাস করেছে বিএনপি, তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন তারাদেখতে পায় না।’
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮ টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চারলেনের মহাসড়ক নির্মাণ হয়েছে, তাও বিশ্বাস না হলে বিএনপি নেতাদের বলবো আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসুন।


দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার নাকি মিথ্যাচার করছে – বিএনপিনেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের কোন সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়, এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।
বিএনপি’র গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতানেই,তারা অভ্যুত্থানের দিবাস্বপ্নদেখছে।
গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিলো তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।


এডিবি ২০২০-২১ অর্থবছওে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষদেশ হবে বাংলাদেশ।
ওবায়দুল কাদের বলেন, আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএতে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে, এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।


দালালের দৌরাত্ম থেকে সবাইকে সাবধানে থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গ্রাহকসেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয় সেদিকেও নজর দিতে হবে। যেসকল ব্যক্তি ঘুষ দিয়ে বদলি ও প্রামাশন করাতে চান সে সকল ব্যক্তিদের দিয়ে বিআরটিএতেকোন লাভ হবে না। এই সকল মতলব বাজদের থেকে সাবধান থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com