মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাহরুখের জন্মদিন, পুলিশি বাধায় পড়বে ভক্তরা

শাহরুখের জন্মদিন, পুলিশি বাধায় পড়বে ভক্তরা

আশির দশকে টিভি ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু তার অভিনয় জীবন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ তার। তারপর শতাধিক সিনেমায় অনবদ্য অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। হয়েছেন ‘বলিউড বাদশা’, হিন্দি সিনেমার ‘কিং অব রোম্যান্স’। তিনি শাহরুখ খান। সংক্ষেপে এসআরকে।১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি, তাই আগামীকাল সোমবার (২ নভেম্বর) তিনি জন্মদিন পালন করবেন।

তার পিতা তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা। হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয়জীবন শুরুর লক্ষ্যে ছেড়ে দেন প্রতিষ্ঠানটি। অভিনয় পাঠগ্রহণ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে

নানা উন্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন শাহরুখ খান। নিজের জন্মদিনে তাই নিয়ম করে দেখা দেন ভক্তদের।

শাহরুখের বাড়ি মান্নাতের সামনে জন্মদিনে ভিড় করে অসংখ্য ভক্ত। বাড়ির বারান্দা থেকে হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন এ হিরো। কিন্তু করোনার কারণে এবার তা হচ্ছে না। জন্মদিনে তেমন কোনো আয়োজন থাকছে না বলিউড বাদশার। এমন আভাসই পাওয়া গেছে তার টুইটার সূত্রে।

টুইটারে এক ভক্ত শাহরুখের এবারের জন্মদিনের আয়োজন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মান্নাতের সামনে কোনো প্রকার ভিড় করতে দেবে না পুলিশ।’ তাই এ পরিস্থিতিতে শাহরুখের বাড়ির সামনে ভিড় না করতে ভক্তদের অনুরোধ করেন তিনি।

৫৫ বছর বয়সী এ অভিনেতা মোট চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তার মধ্যে আটবারই সেরা অভিনেতার। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com