বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। মৃত অধ্যক্ষের নাম আবদুর রহিম। তিনি জেলার মনোহরগঞ্জের চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন, বুধবার দুপুরে মারা যান তিনি। মৃত নাম আবদুর রহিমের মেয়ে সুমাইয়া আফরিন সানি এই তথ্য জানান। সানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।  

এ বিষয়ে অধ্যাপক সুমাইয়া আফরিন সানি জানান, আবদুর রহিম হার্টের রোগী ছিলেন। গত ৩-৪ দিন ধরে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট চলছিল। এরপর মঙ্গলবার রাতে তার স্বাস্থ্যের অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, দেশে করোনায় এ পর্যন্ত ১০১২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৫৮৯৯ জন। ১০ জুন, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com