বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পূর্ব রাজাবাজারে চলছে কঠোর লকডাউন

পূর্ব রাজাবাজারে চলছে কঠোর লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর প্রথম ‘রেড জোন’ পূর্ব রাজাবাজারে কঠোরভাবে কার্যকর করা হয়েছে লকডাউন। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দেয়া হচ্ছে না।

তবে বিপাকে পড়েছেন চাকরিজীবীরা। বুধবার সকালে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে ফিরিয়ে দেয়া হয়েছে তাদের। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা টহলও চলছে ওই এলাকায়। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, নিষিদ্ধ সর্বসাধারণের চলাচলও। ওষুধ ও জরুরি খাদ্য ছাড়া সব ধরনের দোকান বন্ধ।

জরুরি সেবার সাথে জড়িতরাই কেবল পাচ্ছেন পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার অনুমতি। আগের ঘোষণা অনুযায়ী, গেল মধ্যরাতেই পূর্ব রাজাবাজারের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বর্তমানে অন্তত ৩১ করোনা রোগী রয়েছেন পূর্ব রাজাবাজার এলাকায়। পরীক্ষামূলক হলেও ‘রেড জোন’ ঘোষণা ও লকডাউন পদ্ধতির কার্যকর বাস্তবায়ন হয়তো আশার আলো দেখাবে রাজধানীর অন্য এলাকা গুলোকেও।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com