সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়ূরীর সাজে পরীমনি

ময়ূরীর সাজে পরীমনি

মানবী ময়ুরীর দেখা মিলল রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে। শনিবার রাতে পাঁচ তারকা হোটেলের বাইরে বলরুমের প্রবেশ মুখে দেখা মিলে প্রাণহীন একটি ময়ূরের। আর ভেতরে ময়ূরী মানবীর মোহনীয় রুপে চারিদিকে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে।
ঢাকাই সিনেমার বিউটি কুইন পরীমনির জন্মদিনে এমনই জমকালো আয়োজন করা হয়েছিল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে।

চারিদিকে আমন্ত্রিত অতিথিদের আনাগোনা।পুরো বলরুমে সবুজে সাজানো, আমন্ত্রিত অতিথিরা সবাই সবুজ সাজে সেজেছে এর মাঝে হুট করেই ময়ূরীর আগমন! সবার চোখ তখন বলরুমের গেটে। হোটেলের উপর থেকে ময়ূরীর বেশে নেমে আসেন চিত্রনায়িকা পরীমনি! সে দৃশ্য দেখে সবার চোখ ছানাবড়া। নিজের জন্মদিনের অনুষ্ঠানে ময়ূরীর বেশে জ্যোতি ছড়ান পরীমনি।

বরাবরের মতো এবারো জন্মদিনকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন করেন পরীমনি। গতবার প্রজাপতি বেশে হাজির হয়েছিলেন এই নায়িকা।

অন্যান্য বারের মতো এবারো ছিল ড্রেস কোড। প্রকৃতিকে ভালোবেসে এবার সবুজ রং বেছে নেন তিনি। আমন্ত্রিত অতিথিরাও সবুজ পোশাকে হাজির হয়েছিলেন। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে জন্মদিনের অনুষ্ঠান। মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন পরীমনি। এ সময় পরীমনির নানাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com