দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন কর্মচারী সহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়ালো। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ জন।বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক্স শ্রী সন্তোষ কুমার (৩২), আফসারাবাদ কলোনী গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে শামীম হোসেন (৩০), ঘোড়াঘাট মরিচ পাড়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে শামিউল ইসলাম(৩৭), বেগুন বাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে আহমেদ (৩০) ও আহমেদের স্ত্রী রিমি আক্তার (২৭)।আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, ঐ ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।
১০ জুন বুধবার ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রেজাল্ট এসেছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক্স শ্রী সন্তোষ কুমার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকি ৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।বিষয়টি নিশ্চিত হওয়ার পরে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ী সহ আশেপাশে কয়েকটি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।
Leave a Reply