রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাইডেনের পুরো পরিবারই দুর্নীতিবাজ: ট্রাম্প

বাইডেনের পুরো পরিবারই দুর্নীতিবাজ: ট্রাম্প

চূড়ান্ত প্রেসিডেনশিয়াল বিতর্কের একদিন পর আবারো নির্বাচনী প্রচারে ফিরেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় জনসভায় দেওয়া বক্তব্যে বাইডেনের পুরো পরিবারকে দুর্নীতিবাজ আখ্যা দেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনায় অধিক মৃত্যুর জন্য আবারো ট্রাম্পকে দায়ী করে, নির্বাচিত হলে মার্কিনদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দেন বাইডেন।
শুক্রবার ফ্লোরিডায় বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক হাজার মানুষের সামনে দেয়া বক্তব্যে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বরাবরের মতোই তুলোধুনো করেন তিনি। বাইডেনের ছেলে হান্টারকে আক্রমণ করে ট্রাম্প বলেন, তার পুরো পরিবারই দুর্নীতিবাজ।

এদিকে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার ইস্যু টেনে পাল্টা আক্রমণে ট্রাম্পকে ঘায়েল করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর পাশাপাশি, ভ্যাকসিন তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি।

বাইডেন বলেন, করেনায় প্রতিদিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে ভাইরাসের সঙ্গে লড়াই করছে ৪০ হাজারের বেশি রোগী। কিন্তু প্রেসিডেন্টের যেন ভ্রুক্ষেপই নেই। আমরা দায়িত্ব পেলে চেষ্টা করব, সবাই যেন ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে নিজেদের করোনার হাত থেকে রক্ষা করতে পারেন।

এদিকে আগামী চার বছরের জন্য মার্কিন মসনদে কে বসবেন, তা নির্ধারণে এরই মধ্যে আগাম ভোট দিয়েছে দেশটির ৫ কোটি ভোটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com