রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দিনাজপুরের হিলিতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

দিনাজপুরের হিলিতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।জানাযায়, ১০ জুন বুধবার সকালে হাকিমপুর উপজেলার আলীহাট ইউপি’র জাংগই গ্রামের সাহেব আলী (৬০) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা যায়।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, মৃত ব্যক্তি ঢাকার নারায়ণগঞ্জে চাকরি করতেন এবং সেখান থেকেই বেশ কিছুদিন যাবৎ ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ভোগান্তির পরে বাসায় আসেন। সেই সময় তাদের বাড়ির সকলকেই হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছিল এবং উক্ত পরিবারের সকল সদস্যেরই করোনা পরীক্ষার জন্য নমুনাও নেওয়া হয়েছিল। বুধবার নমুনার ফলাফল আসলে রিপোর্টে দেখা যায় মৃতের ছেলে মিলন (৩০) এর করোনা পজিটিভ এবং বাড়ির আট জনের নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়। মৃত ব্যক্তির জানাযা-দাফনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিভিল সার্জন ও স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের বিশেষ টিম কার্য সম্পন্ন করেন।এসএম আরিফুল ইসলাম জিমন,বিশেষ প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com