মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খুব ভাল নেই সৌমিত্র

খুব ভাল নেই সৌমিত্র

বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আবার অবনতির দিকে ৷ আজ কিছুক্ষণ আগে কলকাতার বেলভিউ নার্সিংহোম থেকে এই খবর জানালেন, ১৬ জনের মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ অরিন্দম কর ৷ তাঁর বক্তব্য, গত ২৪ ঘন্টায় সৌমিত্রবাবুর নিউরোলজিক্যাল অবস্থা আবার খারাপের দিকে ৷ ১৬ জনের মধ্যে ৫ জনের যে নিউরোলজিক্যাল বোর্ড আছে, সেই চিকিৎসকরা জানাচ্ছেন, যতক্ষণ তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছে, ততক্ষণ তিনি যথেষ্ট সুস্থ ছিলেন ৷ তাঁর শারীরিক উন্নতি ঘটছিল দ্রুত ৷

তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছিলেন ৷ তাঁকে বেড-এ পা ঝুলিয়ে বসানোও হয়েছিল৷ চালু করা হয়েছিল মিউজিক থেরাপি ৷ আগামীকাল কিছুটা হাঁটাচলা করানোরও পরিকল্পনা ছিল ৷ কিন্তু, স্টেরয়েড বন্ধ করতেই আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসছে ৷ তাই, আজ থেকে নতুন করে স্টেরয়েড ডোজ শুরু করতে হল ৷ ডাঃ অরিন্দম কর আশা করছেন, এতে হয়ত আগামী দু’দিনের মধ্যে ৮৫ বছরের এই অভিনেতা সুস্থ হয়ে উঠবেন৷

তিনি আরও জানান, আজ আর একবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের এম আর আই করা হয় ৷ তার রিপোর্ট ভাল৷ শিল্পীর কোভিড সমস্যা যেটুকু আছে, সেটা যৎসামান্যই ৷ শুধু তাই নয়, কিডনি, লিভার থেকে শুরু করে, তাঁর বেশিরভাগ অঙ্গপ্রত্যঙ্গই সঠিকভাবে কাজ করছে ৷ খুব বেশি অক্সিজেন দিতে হচ্ছে না ৷ রক্তের বিভিন্ন পরীক্ষায় নতুন কোনও সংক্রমণও ধরা পড়েনি ৷ জ্বর একেবারেই নেই৷ হৃদযন্ত্র ঠিকভাবে চলাচল করছে ৷ রক্তচাপও স্বাভাবিক ৷

কিন্তু, ডাঃ করের আশঙ্কা সৌমিত্রবাবুর মস্তিস্ক নিয়ে ৷ যা যথাযথ সায় দিচ্ছে না ৷ যে কারণে তিনি মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন ৷ তাই চিকিৎসকের শেষ কথাগুলির মধ্যে খানিকটা হতাশা ঝরে পড়ল৷ তিনি বললেন, “আমরা নিশ্চিত করে বলতে পারছি না, এভাবে কতদিন চলবে! এবং আমাদের সবার প্রিয় অভিনেতা কত দ্রুত সুস্থ হয়ে উঠবেন!”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com