বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৃত্যুর সংখ্যা হাজার ছাড়লো,আক্রান্ত ৩ হাজার ১৯০ জন

মৃত্যুর সংখ্যা হাজার ছাড়লো,আক্রান্ত ৩ হাজার ১৯০ জন

গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ৩ হাজার ১৯০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জন।


আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। এর মধ্যে ৩ হাজার ১৯০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ হাজার ৮৬৫ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১৯.৯৮ শতাংশ। 


নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ১২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৫ হাজার ৮৯৯ জন সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৪ শতাংশ।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com