শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পলাশে ইজিবাইকসহ ছিনতাইকারী গ্রেফতার

পলাশে ইজিবাইকসহ ছিনতাইকারী গ্রেফতার

নরসিংদীর পলাশে ছিনতাইকৃত এক ইজিবাইকসহ আনিসুর রহমান (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাওরাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আতলাপুর গ্রামের রফিক মেকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে নরসিংদী জেলা সহ বিভিন্ন জেলায় এসব ইজিবাইক ও অটো রিকশা ছিনতাই করে আসছে। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ৮ জুন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন থেকে জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে আসার কথা বলে শরিফ মিয়া নামে এক ইজিবাইক চালককে নিয়ে আসে। পরে নির্জন জায়গা দেখে ওই চালকের গলায় ছুরি ধরে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শরিফ মিয়া পলাশ থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইফতেখার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাওরাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করে নিয়ে আসে। গ্রেফতারকৃত আনিসুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com