বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারো আর্মেনিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করল আজারবাইজান

আবারো আর্মেনিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করল আজারবাইজান

আর্মেনিয়ার আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান। রোববার (১৮ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে এসইউ-২৫ জঙ্গিবিমানটি ভূপাতিত করা হয়।
শনিবারও আর্মেনিয়ার এসইউ-২৫ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছিল আজারবাইজান। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতি বলা হয়, রোববার দুপুরে আর্মেনীয় বিমানটি জাবরাঈল এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও ১৯৯০-এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকেই ওই ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com