বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় নতুন করে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বগুড়ায় নতুন করে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বগুড়ায় নতুন করে আরও ৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৯৫৫।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় বগুড়ার ৭৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন চিকিৎসক ও নার্স, দুজন পুলিশ সদস্য, একজন ব্যাংক কর্মকর্তা এবং একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে বগুড়ার ৪৯ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।



নতুন করে শনাক্ত ৭৭ জনের মধ্যে বগুড়া শহরের ৫৪ জন, ধুনট উপজেলার ১০ জন, গাবতলী উপজেলার ৭ জন, কাহালু উপজেলার ২ জন, শিবগঞ্জ উপজেলার ২ জন এবং শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার একজন করে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৪৫ জন পুলিশ সদস্য, ১৫ জন কারারক্ষী এবং ৩৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় নয়জন কোভিড–১৯ রোগী মারা গেছেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com