মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মৌসুমীর দেবর কে?

মৌসুমীর দেবর কে?

দেবর-ভাবির সম্পর্ক টক ঝাল মিষ্টির মত সবসময়ই মধুর হয়ে থাকে। এ নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে চারিদিকে অহরহ। সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক চলচ্চিত্রও আছে। ঢাকাই চলচ্চিত্রই বা বাদ যাবে কেন। তাইতো এমন এক গল্পে ঢালিউডের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে। নতুন ছবিটির নাম ‘দেবর আমার কত আপন’।

সায়মন তারিকের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর স্বামীর ভূমিকায় দেখা যাবে বাস্তব জীবনের স্বামী ওমর সানিকে।

তাহলে মৌসুমীর সেই প্রিয় দেবরটি কে? এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘এ নিয়ে এখনই কথা বলতে চাই না। তবে এ ছবিতে আমি নতুন বেশ কয়েকজন শিল্পীকে পরিচয় করিয়ে দেবো। তিন মাস ধরে তাদের গ্রুমিং করছি। নভেম্বরের শেষের দিকে আমরা শুটিং শুরু করবো।’

সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক মূল্যবোধ ও জীবনের সুন্দর কিছু বিষয় ছবিটিতে তুলে আনার কথা জানিয়েছেন সায়মন তারিক।

দেবরের নাম জানা না গেলেও মৌসুমী-ওমর সানি ছাড়াও ছবিটিতে মাসুম আজিজ, বড়দা মিঠু, শরীফ চৌধুরী, মেহেদি, লাজুক ও মিষ্টি প্রমুখকে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com