বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

পলাশে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নরসিংদীর পলাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের ওই ব্যক্তি (৪৫) করোনা উপসর্গ নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন।মঙ্গলবার রাতে এ তথ্য জানান পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম।

জানা যায়, ওই ব্যক্তি পলাশের ওয়াপদা গেইটের পাশে সকাল সন্ধ্যা সুপার মার্কেট এলাকার ৬ তলা ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে তার স্ত্রী তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।

ওখানেই তিনি মৃতুবরণ করেন। এ খবর পাওয়া মাত্রই পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমানা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং মৃত ব্যক্তির যথাযথ দাফনের ব্যবস্থা নেন। এ সময় পালাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্ব প্রদান করেন। দাফনের কাজে জেলার একটি টিম সার্বিক সহযোগিতা করেন বলে জানান আমিনুল ইসলাম।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম আরও জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির ভাড়াবাড়ি লকডাউন করা হচ্ছে।এ দিকে পলাশে এখন পর্যন্ত পলাশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com