বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মনপুরায় করোনা রোগি ভয়ে ঢাকা পলায়ন ॥ যাত্রীবাহি লঞ্চ থেকে উদ্ধার।

মনপুরায় করোনা রোগি ভয়ে ঢাকা পলায়ন ॥ যাত্রীবাহি লঞ্চ থেকে উদ্ধার।

ভোলার মনপুরায় ঢাকা ফেরত এক উবার চালকের করোনা পজেটিভ হওয়ায় ভয়ে চরফ্যাসন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। অবশেষে মঙ্গলবার রাত ৮ টায় উবার চালক করোনা রোগি একই লঞ্চযোগে চরফ্যাসন হয়ে মনপুরার জনতাগামী লঞ্চে ফেরত আসলে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জনতাগামী লঞ্চে আসা প্রায় ২শত যাত্রীকে সাবান দিয়ে হাত ধুয়ে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ওই রোগি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, ঢাকায় উবার চালায়।

তিনি গত ৩০ মে মনপুরায় আসে। ওই দিন স্বাস্থ্য কর্মীরা ওই রোগির নমুনা সংগ্রহ করে। পরে ৮ জুন সকালে ওই রোগির নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।খবরপেয়ে ওই উবার চালক চরফ্যাসন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। পরে মঙ্গলবার ঢাকা থেকে একই লঞ্চে চরফ্যাসন হয়ে জনতাগামী লঞ্চ করে মনপুরায় আসে।

পরে জনতাগামী লঞ্চ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়।মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, গত ৩০ জুন ঢাকা থেকে উবার চালক মনপুরায় আসলে নমুনা সংগ্রহ করা হয়। পরে ৮ জুন ওই উবার চালকের নমুনার ফলাফল করোনা পজেটিভ আসে। পরে ফোনে যোগাযোগ করলে নিশ্চিত হওয়া যায় তিনি ঢাকা চলে যাচ্ছে। পরে বিষয়টি আইডিসিআরকে অবহিত করা হয়।

পরে ওই রোগি ৯ জুন মঙ্গলবার দুপুর ঢাকা থেকে লঞ্চযোগে চরফ্যাসন হয়ে ফের জনতাগামী লঞ্চ যোগে মনপুরা আসলে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ওই রোগিকে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভর্তি করা হয়।উল্লেখ্য, ঢাকা ফেরত উবার চালক নিয়ে মনপুরায় ৮ জন করোনা পজেটিভ। এদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখনও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সবাই ঢাকা ফেরত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com