শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিজেপি সভাপতির করোনা

বিজেপি সভাপতির করোনা

ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনায় আক্রান্ত ৷ গত রাতে তাঁকে কলকাতার সল্ট লেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
গত সোমবার থেকেই তিনি অসুস্থ ছিলেন ৷ শরীরে ছিল প্রবল জ্বর ৷ সামান্য সর্দি, কাশিও ৷ সেই কারণে তিনি দুর্গাপুজো পর্যন্ত তাঁর সমস্ত রাজনৈতিক কর্মসূচী বাতিল করেন ৷
কিন্তু, জ্বর প্রশমিত না হওয়ায়, গতকাল দিলীপ ঘোষের কোভিড টেস্ট করা হয় ৷

রিপোর্ট আসে “পজিটিভ” ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আমরি-র চিকিৎসকরা জানিয়েছেন, আজ তাঁর জ্বর কিছুটা কমেছে ৷ এখন ১০২ ডিগ্রীতে সীমাবদ্ধ আছে ৷
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ বিজেপি-র বিভিন্ন সভা-সমাবেশ বা মিটিং-মিছিলে দিলীপবাবুকে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছিল ৷ তাঁর দলের নেতা, কর্মী ও সমর্থকরাও কোনওরকম করোনা-বিধি মানছিলেন না৷ এমনকি, সামাজিক-দূরত্বও নয়৷


এছাড়াও, করোনার প্রকোপ যখন ভারতে প্রথম শুরু হয়, সেইসময় এই দিলীপ ঘোষ প্রকাশ্যে বলেছিলেন, গো-মূত্র পান এবং গো-ময় শরীরে মাখলেই নাকি করোনা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই ৷ এরপর গোটা পশ্চিমবঙ্গে গো-মূত্র ও গো-ময় নিয়ে তুমুল ব্যবসা শুরু হয়ে যায় ৷ এই অবৈজ্ঞানিক মন্তব্যের জন্য তখন বিজেপি-র পক্ষ থেকে তাঁকে ভর্ৎসনা করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com