বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌদিতে ৭১টি মসজিদ বন্ধ,দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী

সৌদিতে ৭১টি মসজিদ বন্ধ,দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী

বিশ্বের অনেক দেশের মতো সৌদি আরবেও বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। শুরু থেকেই সংক্রমণ ঠেকাতে দেশটি নানা পদক্ষেপ নিয়েছে। লকডাউন ও কারফিউ জারির পাশাপাশি দেশটির সব মসজিদে জামাতে নামাজ ও জুমার নামাজ এবং রমজানে তারাবির নামাজও বন্ধ করে দেওয়া হয়।


তবে সম্প্রতি সে সিদ্ধান্ত থেকে সরে এসে সৌদি সরকার বেশ কিছু শর্তাসাপেক্ষে মসজিদগুলো খুলে দেওয়া হয়। কিন্তু অনেক মসজিদে সেই সব শর্ত তথা স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠে। এমনকি দেশটির প্রশাসন জানতে পারে যে, বেশ কিছু মসজিদে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এর পরই সৌদি প্রশাসনের পক্ষ থেকে আবারো অন্তত ৭১টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল শায়েখ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।সৌদি সমর্থিত গণমাধ্যম আল আরাবিয়া ও রিয়াদএক্সপ্রেস নামের গণমাধ্যম ধর্ম বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে এ খবর দিয়েছে।

এক টুইট পোস্টে সৌদি মন্ত্রী বলেন, মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে সরকার যেসব স্বাস্থ্যবিধি ও শর্ত ঘোষণা করেছে, তা না মানায় কয়েকটি মসজিদ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ কারণে ৭০টির বেশি মসজিদ আবারো বন্ধ করে দেয়া হয়েছে।


ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৮৩ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬ হাজারের বেশি।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com