বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পার্বত্য জেলা বান্দরবান ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন

পার্বত্য জেলা বান্দরবান ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন

পার্বত্য জেলা বান্দরবানে প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। এমতাবস্থায় জেলার সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই উপজেলায় লকডাউন জারি থাকবে।আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা।

তিনি জানান, পার্বত্য এ জেলায় প্রতিদিনই করোনার সংক্রমণ বিস্তার লাভ করছে। তাই সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে দুই উপজেলায়ই লকডাউন জারি করা হচ্ছে। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

তিনি আরো জানান, আগামীকাল দুপুর ১২টার আগেই দুই উপজেলার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সেরে নিতে বলা হয়েছে। কারণ লকডাউন জারি থাকার সময় গণপরিবহন থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, হাটবাজার সব কিছুই বন্ধ থাকবে। এ সময়ে কেউ পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সকল গণজামায়েত করতে পারবে না।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউন জারি থাকার সময় শুধু রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁচাবাজার ও মুদি দোকান খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন চলাচল করতে পারবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও ওষুধের দোকান সীমিত আকারে খোলা থাকবে।

এই দুই উপজেলার সরকারি অফিস ও কার্যালয় খোলা থাকবে কি না বা সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে কি না- সে বিষয়ে কিছু জানা যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, বান্দরবান সদর উপজেলায় একদিনে ১৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ জন। এমনকি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও সংক্রমিত হয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com