বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লাগাতার ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ মিঠুনের ছেলের বিরুদ্ধে

লাগাতার ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ মিঠুনের ছেলের বিরুদ্ধে

বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনে পুলিশে মামলা করা হয়েছে। নির্যাতিতার লিখিত বয়ানে অভিযোগ করা হয়েছে ২০১৫ সাল থেকে রিলেশনশিপে ছিলেন তিনি মহাক্ষয়ের সঙ্গে। এ সময়েই মহাক্ষয় ধর্ষণের শিকার ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। পুলিশের কাছে আরও অভিযোগ করা হয়েছে ২০১৫ সালে মহাক্ষয় তাকে বাড়িতে ডেকে ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে অনুমতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন এরপরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ বছর লাগাতার ধর্ষণ করেছিলেন।

যা মানসিক ভাবে বিধ্বস্ত করেছে পীড়িতাকে। লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যান ওই নারী। মিমো বাধ্য করেছিলেন গর্ভপাত করতে। বেশ কিছু ওষুধও খাইয়েছিলেন এমনই গুরুতর অভিযোগ করা হয়েছে। নির্যাতিতা এও অভিযোগ করেছেন যে মহাক্ষয় ও তার মা যোগিতাবালি ভয় দেখিয়েছিলেন, বিষয়টি ধামা চাপা দিতে চেয়েছিলেন। নির্যাতিতা এই মামলায় এর আগেই এফআইআর করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনও কাজই হয়নি। এরই মাঝে নির্যাতনের শিকার দিল্লিতে স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন।

দিল্লির রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন। প্রাথমিক প্রমাণাদির পরে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে। এরপরেই মুম্বইয়ের এক থানায় অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com