মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাহরুখকে বেঈমান বললেন কাজল!

শাহরুখকে বেঈমান বললেন কাজল!

শাহরুখ খান আর কাজলের জুটিটি বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি বললে একটুও বেশি বলা হয় না। পর্দায় একবার তাদের দেখা গেলেই ভায়োলিন বাজে মনের ঘরে। সামান্য হাতের জাদুতেই মিউজিক শোনাতে পারেন শাহরুখ। এই দুই জুটির ‘দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইস খান’, ‘কভি খুশি কভি গম’-এর মতো কিছু সেরা সিনেমা রয়েছে। শাহরুখ আর কাজল একসঙ্গে কাজ করবেন শুনলেই মানুষের আগ্রহ তৈরি হয়। তবে এবার বাস্তব জীবনেই শাহরুখ খানকে চিটার বললেন কাজল।

বাস্তবে প্রেমের সম্পর্ক তাদের কোনও দিনই ছিল না। কিন্তু বন্ধুত্বটা তো ছিল! সেখানেও কি তবে এবার ভাঙন শুরু। নয়তো খোলাখুলি শাহরুখকে চিটার কেন বলবেন কাজল। কেন চটলেন কাজল? কাজল সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন যে শাহরুখ আসলেই চিটার। তাকে চিট করেছেন বাদশা।

এই খবর ছড়াতেই খোঁজ নেওয়া শুরু। আর তখনই সামনে এল এক মজার বিষয়। কাজল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি কার্টুন শেয়ার করেছেন। করণ জোহর পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। সেই বিখ্যাত বাস্কেট বল খেলার দৃশ্য। সেখানেই দেখা যাচ্ছে বড় বড় অক্ষরে লেখা, ‘রাহুল ইস আ চিটার চিটার চিটার’। শাহরুখ খানকেই মার্ক করা হয়েছে।

এই কার্টুন শেয়ার করে কাজল লিখেছেন, ‘ছবি মুক্তির ২২ বছর পর কার্টুন রিলিজ করলো। এখনও মানুষ ভালোবাসে এই ছবিকে।’

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। তার ঠিক ২২ বছর পর এই ছবির কার্টুন মুক্তি পেল। করণ জোহর পরিচালিত ছবিতে সকলের মন জয় করেছিল শাহরুখ-কাজলের বন্ধুত্ব। রানি মুখোপাধ্যায়ের ভালোবাসা। আর ফরিদা জালালের অসাধারণ অভিনয়। ভোলার নয় সালমান খানকেও। আজও ‘রাহুল ইজ আ চিটার’-ডায়লগের কথাই মনে পড়ে শাহরুখ ও কাজলকে দেখলে।

বাস্কেট বল খেলায় বার বার শাহরুখ চিট করেছিলেন কাজলকে। কাজলকে ঠকিয়ে জিতে ছিলেন খেলা। ২২ বছর হয়ে গেছে এই খেলার। তবুও ‘রাহুল ইস আ চিটার’ হারিয়ে যায়নি। ইনস্টাগ্রামে এই কার্টুন পোস্ট করে ২২ বছরের পুরোনো স্মৃতি তাজা করে দিলেন কাজল। এই সিনেমা দেখলে এখনও মানুষের মনে সত্যিই, কুছ কুছ হোতা হ্যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com