বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“শরীর চর্চার ভিডিও ভাইরাল পূজা চেরির”

“শরীর চর্চার ভিডিও ভাইরাল পূজা চেরির”

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ব্যায়ামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকের সাহায্য নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ব্যায়াম করছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি পূজার নিজ বাসা সাভার থেকে করা হয়েছে। করোনার মধ্যেও নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীর চর্চা চালিয়ে যান এ নায়িকা। তবে পূজার সঙ্গে থাকা ওই যুবকের পরিচয় নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি।


পূজা চেরি বলেন, কাজ ছাড়া বাইরে একেবারেই বের হচ্ছি না। আর সে কারণে ব্যায়াম তো করছিই, তার পাশাপাশি নাচের অনুশীলনও করছি। নাচও কিন্তু ব্যায়ামের অংশ। আমি সকাল-বিকেল নিয়ম করে ব্যায়াম করছি। আমি মনে করি, শুধু শিল্পীদের নয়, সুস্থ থাকার জন্য সবারই ব্যায়াম করা উচিত।
শুধু ব্যায়ামই নয়, টুক-টাক বাসার রান্না-বান্নারও কাজ করছেন এ নায়িকা। পূজা বলেন, আগেই কিছু রান্না পারতাম। ঘরে বসে কতক্ষণ থাকা যায়, তাই নতুন নতুন কিছু রান্না শেখার চেষ্টা করছি। ইউটিউবের সাহায্য নিয়ে প্রথম বিরিয়ানি ও ফ্রাইড রাইস রান্না করেছি।
করোনা পরিস্থিতির পর সব কিছু স্বাভাবিক হলে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ ছবিটি দিয়েই প্রেক্ষাগৃহে ফিরতে চান এ নায়িকা।

সেই হিসেবে দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে পূজা চেরিকে আবারও দেখা যাবে রুপালি পর্দায়।
এদিকে, পূজা অভিনীত ‘শান’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। এম এ রহিম পরিচালিত ‘শান’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com