বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা কিছুটা ইতিবাচক শিথিলতার মধ্যে দিয়ে ১৪ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নতুন ডিপিসিএম এ যাদের ‘কার্তা সৌজন্য’ আছে এবং তাদের পরিবারের সদস্য, যারা ০৯ই জুলাই ২০২০ এর আগে ইতালিতে অবস্থান করেছেন, প্রাথমিক ভাবে তারাই ১৪ই অক্টোবর থেকে ইতালি ফেরার অনুমতি পাচ্ছেন।

ইতালিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভায়াগগিয়ার সিচুরি (Viaggiare Sicuri) এবং ইতালিয়ান সিভিল এভিয়েশন অথরিটি (ENAC) বিষয়টি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন। উভয় দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন নিশ্চিতকরণ এবং পরবর্তী করণীয় পদক্ষেপ সমূহ বিস্তারিত জানার জন্য ১ থেকে ২ দিন অপেক্ষা করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে সকল যাত্রীর জন্য কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে। ইতালি পৌঁছার পর বিমানবন্দরে আবার তাদের কোভিড ১৯ পরীক্ষার মুখোমুখি হতে হবে। ইতালিতে যেই বাসায় বসবাস করবেন, সে বাসায় ১০ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। এবার কেউ আইন ভঙ্গ করলে, তাকে জেল জরিমানা করা হবে এবং ইতালির রেসিডেন্ট পার্মিট বাতিল করার সম্ভাবনা রয়েছে।

গত মে-জুলাই মাসে কয়েকটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশিরা ইতালিতে এসেছিল এবং এসে তারা করোনা ভাইরাস নিয়ে কোয়ারেন্টিন না মেনে ঘুরাফেরা করেছে। করোনা আক্রান্ত রোগী ও করোনার ভুয়া সার্টিফিকেট এসব কারণে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছে ইতালির সরকার। ইতালিতে ফিরে আসার জন্য ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে ইতালিয়ান দূতাবাসের সামনে মানববন্ধন করেছে।

আগামী ১৯ শে অক্টোবর প্রবাসীদের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশের নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসবেন তাদের সকলকে সহজে ইতালি ফিরতে দেওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com