বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতের প্রথম অস্কারজয়ী প্রয়াত

ভারতের প্রথম অস্কারজয়ী প্রয়াত

ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়ার জীবনাবসান ঘটল ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর ৷ ১৯৮২ সালে রিচার্ড এটেনবরোর “গান্ধী” ছবির জন্য শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক হিসেবে তিনি “অস্কার” পান ৷ এছাড়াও গুলজারের “লেকিন” এবং আশুতোষ গোয়াড়িকরের “লগান” ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ “ফিল্মফেয়ার” পত্রিকা তাঁকে দিয়েছে জীবনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি৷


ভানু আথাইয়ার জন্ম ১৯২৯ সালের ২৮শে এপ্রিল, ভারতের কোলহাপুরে ৷ ১৯৫৬ সালে পরিচালক-অভিনেতা গুরু দত্তের “সি আই ডি” ছবির পোষাক পরিকল্পক হিসেবে তাঁর কেরিযার শুরু৷ তারপর থেকে পাঁচটি দশক জুড়ে তিনি শতাধিক ছবিতে কাজ করেছেন ৷ একসময় ভারতের প্রথম শ্রেণীর পরিচালকরা প্রায় কেউই তাঁকে বাদ দিয়ে তাঁদের ছবিতে ড্রেস ডিজাইন-এর কথা ভাবতে পারতেন না৷ ২০০৪ সাল পর্যন্ত বাণিজ্যসফল হিন্দি ছবি মাত্রই জুড়ে থাকত ভানুর নাম৷


৮ বছর আগে হঠাৎই ভানু আথাইয়ার মস্তিস্কে একটি টিউমার ধরা পড়ে ৷ চিকিৎসা শুরু হয় ৷ কিন্তু, প্রার্থিত ফল পাওয়া যায় না ৷ গত ৩ বছর তিনি সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন৷ কারণ, তাঁর শরীরের একটি দিক পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে যায় ৷

আজ ভোরের দিকে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে ভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ পরে, মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ এ’খবর জানিয়েছেন ভানু আথাইয়ার কন্যা রাধিকা গুপ্তা৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com