সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সৌমিত্রর করোনা রিপোর্ট নেগেটিভ

সৌমিত্রর করোনা রিপোর্ট নেগেটিভ

বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে অনেকটাই ভাল ৷ আজ দ্বিতীয়বার তাঁর কোভিড পরীক্ষা করা হয় ৷ কিছুক্ষণ আগে সেই রিপোর্ট আসে ৷ দেখা যায় “নেগেটিভ”৷
অর্থাৎ আপাততঃ তিনি করোনামুক্ত ৷ কলকাতার বেলভিউ নার্সিংহোমের চিকিৎসকরা একথাও জানালেন যে, তাঁর শরীরে গত কয়েকদিন যাবৎ যে অস্থিরতা ছিল, সেটাও এখন অনেকটাই প্রশমিত ৷ কৃত্রিম শ্বাসযন্ত্র “বাইপ্যাপ” আগেই খুলে নেওয়া হয়েছে ৷

তিনি এখন স্বাভাবিকভাবেই অক্সিজেন নিচ্ছেন ৷ অবশ্য তাঁর শরীরে সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা এবং রক্তে অক্সিজেনের মাত্রা কত, সে সম্পর্কে ১৬জন চিকিৎসকের মেডিকেল বোর্ড কিছু জানাননি ৷
তবে, সৌমিত্রবাবুর প্রোস্টেট ক্যানসার এবং নিউমোনিয়ার সমস্যাগুলি আছেই ৷ তার যথাযথ চিকিৎসা চলছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com