বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, মোদিকে কটাক্ষ রাহুলের

ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, মোদিকে কটাক্ষ রাহুলের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) এই পূর্বাভাসের পর নরেন্দ্র মোদির সরকারকে সমালোচনায় বিঁধেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বুধবার টুইটারে রাহুল লেখেন, গত ৬ বছরের বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির অর্জন এটা। ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সম্পর্কিত একটি গ্রাফও টুইট করেছেন তিনি।

আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সংকুচিত হবে। চলতি বছরে মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আইএমএফের অনুমান ২০২০ সালে ভারতে মাথাপিছু জিডিপি দাঁড়াবে এক হাজার ৮৭৭ মার্কিন ডলার।। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হবে এক হাজার ৮৮৮ ডলার।

যদিও আগামী বছর ভারত ঘুরে দাঁড়াবে বলে আইএমএফ জানিয়েছে। আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৮.৮ শতাংশ। এমনকি চীনের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হারকেও ছাপিয়ে যেতে পারে ভারত।

একইভাবে বিশ্ব অর্থনীতি এবছর ৪.৪ শতাংশ হারে সংকুচিত হবে ও আগামী বছর ৫.২ শতাংশ হারে বাড়বে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com