শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে করোনায় মৃত্যু ৫৭, আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে

যশোরে করোনায় মৃত্যু ৫৭, আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে

যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে। নতুন করে ১০ জন শনাক্তের মধ্য বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮ জন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী সদর উপজেলার। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।
ডা. রেহেনেওয়াজ আরো জানিয়েছেন, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৮ জন,

কেশবপুর উপজেলায় ১ জন, ও অভয়নগর উপজেলায় ১ জন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, এদিন করোনায় আক্রান্ত সন্দেহে আরও ৪১ জনের নমুনা পরীক্ষার জন্য জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। সুস্থ হয়েছেন ৫৬ জন। তিনি জানান, সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কনেজপুর গ্রামের বৃদ্ধ মনির উদ্দিন (১০১)। ডা. রেহেনেওয়াজ আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় রোগী রয়েছেন ২৪৫৫ জন।


যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, জেনোম সেন্টারে যশোর জেলার ১০ জন ছাড়াও মাগুরা জেলার ১২ নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ এবং ৫৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, রোববার পর্যন্ত জেলার ১৭৭২১ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৬৭৮৯ জনের। এরমধ্যে করোনা পজেটিভ ৪০০৮ জন।

সুস্থ হয়েছেন ৩৮২৪ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। এরমধ্যে খুলনার হাসপাতালে ৫ ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com