বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আবারও স্টেশনে ভিক্ষা করছেন সেই রাণু মন্ডল

আবারও স্টেশনে ভিক্ষা করছেন সেই রাণু মন্ডল

রাণু মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে রাতারাতি সেলিব্রেটি হয়েছিলেন তিনি। রাণুর নাম ছড়িয়ে পড়েছিলো ভারতের সবখানে। এমনকি বাংলাদেশেও তাকে নিয়ে দারুণ আগ্রহ ছিলো। কিন্তু অহংকার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মন্ডলের পতন হতে সময় লাগেনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার। আবারও সেই আগের মতো হাত পেতে ভিক্ষে করেই জীবন চালাতে হচ্ছে তাকে।

তারা জানায়, দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারলেন না রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন।

কেউ ছবি তুলতে এলে ভুল ইংরেজিতে তাদের সঙ্গে দুর্ব্যহার করেছেন। ভিখারিদের নিয়েও নোংরা মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। সেইসব ঘটনার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে বারবার। যা ক্ষেপিয়ে তুলেছে তার প্রতি সদয় হওয়া সবাইকে। কেউ আর কাজ দেয় না। নেই কোনো গানেরও শো। তাই বেঁচে থাকার তাগিদে আবার সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।

উল্লেখ, গত বছর রানাঘাট স্টেশনে গান গাওয়ার সময় অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। টিকটক ভরে যায় রানুর কণ্ঠ আর গানের ভিডিওতে। এরপর তার গান নজরে আসে বলিউডের গানের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার। তিনি তাকে বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দেয়ার সুযোগ দেন।

তারপর থেকেই নানা রিয়েলিটি শোতেও ডাক পরে রানুর। কিন্তু শিক্ষা, রুচি ও সুন্দর আচরণের অভাব রাতারাতি সেনসেশনে পরিণত হওয়া রানু মন্ডলকে ছুঁড়ে ফেললো আবার সেই রাস্তাতেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com