মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শমী কায়সারের বিয়েতে সাবেক স্বামীর শুভেচ্ছা

শমী কায়সারের বিয়েতে সাবেক স্বামীর শুভেচ্ছা

সম্প্রতি ব্যবসায়ী রেজা আমিন সুমনকে বিয়ে করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সার। তার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন মিডিয়া জগতের অনেক শুভাকাঙ্ক্ষি। এছাড়া ভক্তদের ভালোবাসাতেও ভাসছেন তিনি। তবে, শুভাচ্ছাকারীদের মধ্যে সবার মন কেড়েছে শমী কায়সারের প্রাক্তন স্বামী ভারতের বিজ্ঞাপনচিত্র নির্মাতা অর্ণব ব্যানার্জি রিঙ্গো অভিনন্দনবাণী।

নিজের প্রাক্তন স্ত্রী শমী কায়সারকে বিয়ে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই নির্মাতা। আর তারই এই শুভেচ্ছার স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

তবে কার ছবি বা কোথায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন সেটা সঠিক জানা যায়নি।

ভাইরাক হওয়া স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘অভিনন্দন শমী, ভালো জীবন কাটুক। তোমাকে এবং তোমার নতুন জীবনকে বেস্ট উইশেস। পাখি শমীকে অবশ্যই আমার বেস্ট উইশেস জানাস।’এছাড়া শমীর বিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধু নির্মাতা চয়নিকা চৌধুরী। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক ভালো থাকিস বন্ধু, কারণ তুই সব সময় সুন্দর করে জীবন কাটাতে চেয়েছিস। সুখি হ এই কামনা করি।’

চয়নিকার পোস্টে তাদের বন্ধু, বিনোদন অঙ্গনের কর্মী ও তারকারা নতুন জীবনে প্রবেশের সূচনালগ্নে শমীকে অভিনন্দন জানিয়েছেন। চয়নিকার পোস্ট করা ছবিতে দেখা গেছে নতুন স্বাভাবিকে মাস্ক পরে বিয়ের অনুষ্ঠানে জড়ো হয়েছেন বর-কনের স্বজনেরা। জানা গেছে বর-কনে পরস্পরের ভালো বন্ধু ছিলেন। বন্ধুত্ব থেকেই পরিণয়। ভালো লাগা এবং বিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com