মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রণবীর-আলিয়ার বিয়ের তথ্য ফাঁস

রণবীর-আলিয়ার বিয়ের তথ্য ফাঁস

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে কাপুর পরিবার! সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে। এমনকি নীতু কাপুরের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনে যেন আরও দিগুণ হয়ে যায়। এবার রণবীর ও আলিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে বেরিয়ে এল আসল খবর।

কাপুর পরিবারের এক ঘনিষ্ঠের পক্ষ থেকে জানা যায়, চলতি বছরে বিয়ের কোনো পরিকল্পনা নেই রণবীর ও আলিয়ার। আগামী বছরেও কাপুর পরিবারে কোনো বিয়ের পরিকল্পনা নেই। চলতি বছর এপ্রিল মাসে মারা যান ঋষি কাপুর। ফলে এই মুহূর্তে রণবীর কাপুর কিংবা আলিয়া ভাট, কারও কোনো বিয়ের পরিকল্পনা নেই। তবে রণবীর এবং আলিয়া যদি নিজেরা বিয়ের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে নীতু কাপুরের কোনো আপত্তি নেই বলেও জানা গিয়েছে।

নীতু কাপুর নাচের অনুশীলন করতে বেশ পছন্দ করেন। সেই পছন্দ থেকেই সম্প্রতি তার নাচের ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিওর সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাটের বিয়ের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানানো হয়েছে কাপুর পরিবারের ওই ঘনিষ্ঠের পক্ষ থেকে।

বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্রর একেবারে শেষপর্যায়ের কাজ করছেন তারা। এর পাশাপাশি পরিচালক সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিংও করছেন আলিয়া।

অন্যদিকে রণবীর কিছুদিন আগে শেষ করেছেন শামসেরার শুটিং। সবকিছু মিলিয়ে লকডাউন ওঠার পর বর্তমানে শ্যুটিং নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com