বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইজাজ আহমেদ মিলনের জাদুঘরের নাম কষ্ট!

ইজাজ আহমেদ মিলনের জাদুঘরের নাম কষ্ট!

কষ্ট বুকে নিয়ে মানুষ বেঁচে থাকেন। একেক মানুষের কষ্ট একেক রকম। প্রতিটি মানুষের কষ্টের রঙ আলাদা। কষ্ট ছাড়া মানুষ খুঁজে পাওয়া কঠিন। তেমনি একজন মানুষ অপূর্ব, যার কষ্টের রঙ কোটি মানুষের কষ্টের রঙ থেকে আলাদা।

সারা নামে এক মেয়েকে মন উজাড় করে ভালোবেসেছিলেন অপূর্ব। কিন্তু সারা অপূর্বকে বিয়ে না করে জাহিদকে বিয়ে করেন। কারণ সারার বাবা হার্টের রোগী। সারা বাবাকে বাঁচাতে ভালোবাসাকে বিসর্জন দেন। অপূর্ব সারার ভালোবাসা না পেয়েও সারার জন্য একটি জাদুঘর নির্মাণ করেন।

গোটা পৃথিবীতে বিভিন্ন পার্ক, বিনোদনমূলক জায়গা, চিড়িয়াখানা, বিচ রয়েছে। যেখানে সবাই আনন্দ করতে যান। কিন্তু প্রাণভরে কষ্ট-বেদনা ও কান্নার কোনো স্থাপনা নেই। অপূর্ব প্রথম এমন একটি জাদুঘর নির্মাণ করে গোটা দুনিয়ায় হইচই ফেলে দেন। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জাদুঘরের নাম কষ্ট’।

ইজাজ আহমেদ মিলনের গল্প অবলম্বনে টেলিফিল্মটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। এটি নির্মাণ করেছেন আদিত্য জনি। অপূর্ব চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। সারা চরিত্রে দেখা যাবে হিমিকে। আর জাহিদ চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—মিথিলা, রতন, শায়মা রুশো, আনোয়ার, শোরমী, রুশ খান, পারভীন আকতার প্রমুখ। পুলক প্রাঙ্গণ প্রযোজিত টেলিফিল্মটি খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com