বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য সৌমিত্রকে

কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য সৌমিত্রকে

প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হল ৷ যার ইংরেজি নাম “বাইপ্যাপ” ৷ কারণ, তার বুকে পর্যাপ্ত কফ জমে থাকার জন্যে শরীরে অক্সিজেন চলাচল ব্যাহত হচ্ছে ৷
কলকাতার বেলভিউ নার্সিংহোমের চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে ৮৫ বছরের প্রবীণ অভিনেতার দেহে করোনা এবং অন্যান্য উপসর্গের মাত্রা অনেকটাই কম ৷ গতকাল মাথার যে এম আর আৃই হয়েছিল, তার রিপোর্টও ভাল ৷

কিন্তু, বিপদ বাধিয়েছে তাঁর পুরনো রোগ নিউমোনিয়া৷ যার জন্য গত বছর বেশ কিছুদিন তাঁকে হাসপাতালের আই সি ইউ-তে থাকতে হয় ৷ সেই নিউমোনিয়া সংক্রমণের সঙ্গে এবার যুক্ত হয়েছে কোভিড সংক্রমণ ৷ ফলে, সৌমিত্রবাবুর বুকে প্রতি মুহূর্তে প্রচুর কফ জমছে ৷ তাই, তিনি ঠিকমত অক্সিজেন নিতে পারছেন না ৷ তাছাড়া, গত তিনদিন যাবৎ তাঁর স্নায়বিক অবস্থারও কোনও হেরফের ঘটেনি ৷ আগের মতই তা সঙ্কটাপন্ন ৷

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তোলার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, তার ১৬জন চিকিৎসক এবং স্বাস্থ্যসেবীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷
“বাইপ্যাপ”-এও কাজ না হলে, তাঁর চিকিৎসার পরবর্তী পদ্ধতি হল “ভেন্টিলেশন”৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com