সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জন্মদিনের শুরুটা কীভাবে করলেন অমিতাভ বচ্চন? জানালেন ছবি শেয়ার করে

জন্মদিনের শুরুটা কীভাবে করলেন অমিতাভ বচ্চন? জানালেন ছবি শেয়ার করে

ঘড়ির কাঁটা অনুযায়ী রাত ১২টা বেজে ২৮ মিনিট। অর্থাৎ ১১ অক্টোবর শুরু হয়ে গিয়েছে। করোনাকে (CoronaVirus) জয় করে জীবনের ৭৮তম বছরে প্রবেশ করে ফেলেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। এবার জন্মদিনটা একেবারেই অন্যরকম। পরিবর্তিত পরিস্থিতিতে নেই ‘জলসা’র সামনের চেনা ভিড়। মাঝরাতেও সকালের অপেক্ষায় বসে থাকা অনুরাগীরা নেই। কিন্তু করোনাজয়ী অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জীবনের রয়েছে বাবা হরিবংশ রাই বচ্চনের উপদেশ। তা সঙ্গী করে কর্মকেই জীবনের ধর্ম হিসেবে মেনেছেন তিনি। জন্মদিনের শুরুটাও তাই কাজের মধ্যেই কাটালেন।

শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC) শুটিং করার পর মাঝরাত পর্যন্ত করছিলেন শোয়ের ডাবিং। সেই ছবিই টুইট করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন বাবার উপদেশ। “জীবন যতদিন রয়েছে ততদিনই সংগ্রাম”। সশরীরে যেতে না পারলেও ভারচুয়াল শুভেচ্ছায় বিগ বি-কে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের তারকাদের পাশাপাশি অমিতাভ বচ্চনের অসংখ্য অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমনই এক অনুরাগী সুরাটের যুবক দিব্যেশ।

অমিতাভ বচ্চনের সাত হাজারের বেশি ছবি রয়েছে তাঁর সংগ্রহে। প্রতিবছর বলিউড ‘শাহেনশা’র জন্মদিনে নিয়ম করে ১১টি চারাগাছ পোঁতেন। এবারও তার অন্যথা হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com