বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে’, অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট পায়েল ঘোষের

মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে’, অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট পায়েল ঘোষের

মাফিয়া গ্যাং’য়ের হাতে খুন হতে পারেন তিনি। আর তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হতে পারে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর রেশ ধরে এভাবেই আশঙ্কা প্রকাশ করে টুইট করলেন পায়েল ঘোষ (Payal Ghosh)। টুইটে ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), PMO এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে। নিজের টুইটে পায়েল লিখেছেন, “নরেন্দ্র মোদি স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে। রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্য কিছু হিসেবে দেখিয়ে দেবে।”পরিচালক অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ। মহিলা কমিশনের সুপারিশেই তিনি ভরসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনের হুমকি দিয়েছিলেন। তারপরই বলিউড পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ (Mumbai Police)। থানায় গিয়ে বয়ান দিয়েছিলেন অনুরাগ কশ্যপ। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি সেই সময় শ্রীলঙ্কায় ছিলেন।

ইতিমধ্যেই আবার অনুরাগ কাণ্ডে বিনা কারণে তাঁর নাম জড়ানোয় পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন রিচা চড্ডা (Richa Chadha)। পায়েলকে নিজের মন্তব্য ফিরিয়ে নিতে বলা হয়। কিন্তু তা ফিরিয়ে নিতে অস্বীকার করেন পায়েল। এবিষয়ে এখনও টুইটারে দু’জনের বাদানুবাদ অব্যাহত।

ঘটনায় পায়েলের পাশে দাঁড়িয়েছেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যদিও পায়েলের সর্বশেষ অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। শুধু ‘থালাইভি’র শুটিংয়ের ছবি পোস্ট করেছেন তিনি। আর তার আগে মানসিক স্বাস্থ্য নিয়ে পরোক্ষে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) কটাক্ষ করেছিলেন। ব্যঙ্গ করে লিখেছিলেন ‘ডিপ্রেশন কি দুকান’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com